মালদা

কয়েক দফা দাবি নিয়ে বিডিও কে ডেপুটেশন দিল মালদা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন যৌথ মঞ্চ

বেশকিছু দাবি নিয়ে কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও কে ডেপুটেশন দিল মালদা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন যৌথ মঞ্চের পক্ষ থেকে। বৃহস্পতিবার মিছিল করে ইউনিয়ানের সদস্যরা ব্লক দপ্তরে এসে জড়ো হয়। এরপর বিডিও-র হাতে ডেপুটেশনটি তুলে দেন। তাদের দাবি গুলি ছিল প্রতি হাজার বিড়ি শ্রমিকদের ৩০০ টাকা মজুরি, কারখানায় কর্মরত বিড়ি শ্রমিকদের মাসিক বেতন হিসাবে ১৮ হাজার টাকা করে প্রদান, সকল বিড়ি শ্রমিকদের বোনাস প্রদান সহ একাধিক দাবিতে আজ আন্দোলনে নামে  মালদা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন যৌথ মঞ্চ। এই মর্মে এদিন সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য প্রথমে একটি মিছিল করে আসে তারপর ডেপুটেশন দেয়।